Apan Desh | আপন দেশ

ট্রেন দুর্ঘটনা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। বুধবার (০১ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ট্রেনটির চারটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে মনতলা স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় একটি বগি লাইনের পাশের খাদে পড়ে যায় এবং কয়েকটি বগি ছিন্নভিন্ন হয়ে আশপাশের জমিতে ছিটকে পড়ে।

১১:৩১ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য ছিলেন। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলাচলরত একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের রেললাইনে বসেছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

১১:০১ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

ট্রেন দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

ট্রেন দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রুমন জানান, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

০৯:৫৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২-এর (ডাউন) একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বর্তমানে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূর-এ ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা মেইল-২ কে সামনে যাওয়ার অনুমতি দেয়। লোকোমাস্টার ট্রেনটি নিয়ে কিছুদূর সামনে আগালে ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। 

১০:২০ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যূত, ঢাকা-ময়নসিংহ রেল চলাচল বন্ধ

অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যূত, ঢাকা-ময়নসিংহ রেল চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন মূল রেললাইনের একদিকের লোহার দণ্ডের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। লাইনের এই কাটা অংশ দিয়ে ট্রেনটি যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। তবে ভোরে ঘটা এই দুর্ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার ফলে ঢাকা-জয়দেবপুর-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

১০:৪৪ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

দেশের ছয় রুটে বাড়লো ট্রেনের ভাড়া

দেশের ছয় রুটে বাড়লো ট্রেনের ভাড়া

ঢাকা-কক্সবাজারসহ দেশের ছয়টি রুটে ট্রেনের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২০ ডিসেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। গত ১৩ বছরে সরাসরি বা কৌশলে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে অন্তত পাঁচবার। এবার সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ বা মাশুল আরোপের মাধ্যমে ভাড়া বাড়ানো হয়েছে। এতে আসন ও রুটভেদে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। রেলপথে কোনো সেতু বা সমজাতীয় স্থাপনা থাকলে তার রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে যে অতিরিক্ত মাশুল নেয়া হয় সেটিই পন্টেজ চার্জ। নিয়ম অনুযায়ী ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে আড়াই কিলোমিটার পথ হিসেবে গণনা করা হয়। ফলে এক কিলোমিটার দীর্ঘ সেতুর দূরত্ব ধরা হয় ২৫ কিলোমিটার। এতে কাগজে-কলমে রুটের দৈর্ঘ্য বেড়ে যায় ও সে অনুপাতে ভাড়াও বাড়ে। রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ- এই ছয় রুটের ১১টি সেতুতে পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে।

০৫:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement