Apan Desh | আপন দেশ

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ১৯ নভেম্বর ২০২৪

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ছবি: আপন দেশ

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নয়ন কুমার দাস। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি এ দিন দুপুরে চাটমোহর স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা ব্রিজের উপর দিয়ে হাঁটছিলেন। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি ব্রিজের নিচে নদীতে পড়ে যান। নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়ার সময় স্থানীয় কৃষকরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নয়ন কুমার দাস বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। যেহেতু ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। আমরা সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে অবহিত করেছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত