Apan Desh | আপন দেশ

ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৫, ১১ নভেম্বর ২০২৪

ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

ফাইল ছবি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় লোকজন জানান, বিকেলে আলাউদ্দিন নগরের এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা। ও সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেন আসার শব্দ টের পাননি। এরপরই তারা  ট্রেনে কাটা পড়েন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত