Apan Desh | আপন দেশ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

জযপুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫০, ১৬ জুলাই ২০২৪

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

ছবি : আপন দেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী ছেলের প্রাণ গেছে। পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সোমবার (১৫ জুলাই) বিকালে উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার সময়, কারণ, ঘটনাস্থল ও নিহতদের পরিচয়ের তথ্য রাত সাড়ে ৮টার দিকে পাওয়া যায়। নিহতরা হলেন- মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও তার ছেলে শোয়াইব জামান (৫)। তারা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, গৃহবধূ শাহানাজ ও তার ছেলে শোয়াইবকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ রাত ১১টার দিকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত