Apan Desh | আপন দেশ

জাহাজ

৬৮ হাজার টন ডিজেল নিয়ে নোঙরের অপেক্ষায় দুই জাহাজ

৬৮ হাজার টন ডিজেল নিয়ে নোঙরের অপেক্ষায় দুই জাহাজ

‘এমটি লুসিয়া সোলিস’ ও ‍‘এমটি টর্ম দামিনি’ নামের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার অপেক্ষায় আছে। জানা যায়, মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে এসেছে জাহাজ দুটি। জাহাজ দুটি এরই মধ্যে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে চট্টগ্রাম বন্দরের পথে আছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই জাহাজ দুটি বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছার কথা রয়েছে। এমটি লুসিয়া সোলিস নামে জাহাজটিতে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে রাতেই ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজে করে পতেঙ্গার প্রধান ডিপোতে আনা হবে। বুধবার (১৫ এপ্রিল) জাহাজটিকে জোয়ারের সময় বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেয়া হবে।

০৭:২৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: প্রতিমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: প্রতিমন্ত্রী

বাংলাদেশি কোনো জাহাজ হরমুজ প্রণালিতে আটকে থাকবে না বলে ইরান আশ্বাস দিয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শামা ওবায়েদ বলেন, কোনো বাংলাদেশি জাহাজ যদি আটকে থাকে, তবে তা ছেড়ে দেয়া হবে বলে ইরান আশ্বস্ত করেছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি। তার মতে, দুই দেশের মধ্যে আলোচনায় ঐকমত্য না হলে বিশ্বব্যাপী অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতেও যেন জ্বালানি সংকট তৈরি না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

০৮:৪৯ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ

ভারত ও মালয়েশিয়া থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও অন্তত চারটি জাহাজ আসার কথা রয়েছে। রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামে দুটি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বর্তমানে জাহাজ দুটি চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। তিনি আরও জানান, রোববার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে ‘কংটং’ নামের একটি জাহাজ আসার কথা রয়েছে। শনিবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘পল’ নামের আরেকটি জাহাজ পৌঁছাবে।

০৪:২৩ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হরমুজ প্রণালি পাড়ি দিতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের অনুমতি না পাওয়ায় জাহাজটিকে ঘুরিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান সরকারের কাছে প্রণালি অতিক্রমের অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। বিষয়টি সমাধানে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে। জানা গেছে, বুধবার (০৮ এপ্রিল) সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় ‘বাংলার জয়যাত্রা’। শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রণালির কাছাকাছি পৌঁছালেও ইরান অনুমতি না দেয়ায় জাহাজটিকে নিরাপত্তার স্বার্থে শারজা বন্দরে ফিরে যেতে বলা হয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় অবস্থান করছে।

০৪:৪৬ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

হরমুজ খোলা রাখতে যেসব দেশ যুদ্ধজাহাজ পাঠাবে ট্রাম্প

হরমুজ খোলা রাখতে যেসব দেশ যুদ্ধজাহাজ পাঠাবে ট্রাম্প

হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখতে বিভিন্ন দেশ সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খুব শিগগিরই যেকোনো উপায়ে হরমুজ প্রণালিকে খোলা, নিরাপদ ও স্বাধীন রাখা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ এ নৌপথে যুদ্ধজাহাজ পাঠাতে পারে। এর উদ্দেশ্য হলো, যাতে ইরান এ প্রণালিকে আর হুমকি হিসেবে ব্যবহার করতে না পারে। ট্রাম্প বলেন, এর মধ্যে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে লক্ষ্য করে গুলি চালিয়ে ডুবিয়ে দেবে।

১১:২০ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার

‘সরবরাহ বাড়াতে শিগগিরই আসছে তেলবাহী দুটি জাহাজ’

‘সরবরাহ বাড়াতে শিগগিরই আসছে তেলবাহী দুটি জাহাজ’

দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। খুব শিগগিরই তেলবাহী আরও দুটি জাহাজ দেশে পৌঁছাবে। শনিবার (০৭ মার্চ) প্রধানমন্ত্রীকে জ্বালানি পরিস্থিতি সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেলের বাজারে কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ জন্য রোববার (০৮ মার্চ) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।  সোমবার (০৯ মার্চ) তেলবাহী দুটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

০৪:৫৮ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement