Apan Desh | আপন দেশ

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩২, ৩ মে ২০২৬

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

ছবি : সংগৃহীত

ইরান উপকূলের কাছাকাছি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় একটি পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল বা ১৮ কিলোমিটার পশ্চিমে একাধিক ছোট নৌযান হামলা চালায়। তবে হামলার ধরন বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন <<>> লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১

এ ঘটনার মধ্যেও ইতিবাচক দিক হলো, জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। হামলার ফলে সমুদ্রে তেল নিঃসরণ বা পরিবেশগত কোনো ক্ষতির ঘটনাও ঘটেনি।

বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়