Apan Desh | আপন দেশ

পারস্য উপসাগর থেকে ২ জাহাজ জব্দ করল ইরানি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৮:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

পারস্য উপসাগর থেকে ২ জাহাজ জব্দ করল ইরানি বাহিনী

সংগৃহীত ছবি

পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে ‘জ্বালানি পাচারের সঙ্গে জড়িত’ দু’টি জাহাজ জব্দ করার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি’র নৌবাহিনী জানিয়েছে, জাহাজ দু’টি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে, যাদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দু’টি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। 

আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল।

নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয়। পরে সেগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে আইআরজিসি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: সিনহুয়া, ইরান ইন্টারন্যাশনাল, মেহের নিউজ এজেন্সি

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান