Apan Desh | আপন দেশ

৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:৩৯, ১২ মে ২০২৬

৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

ফাইল ছবি

প্রায় ৪১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ ‘এমটি সি র‌্যাপটর’। সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে কুতুবদিয়া এলাকায় নোঙর করে এ জাহাজটি।

সিঙ্গাপুর থেকে আনা এ জ্বালানি তেলবাহী জাহাজের দৈর্ঘ্য ১৮৯ দশমিক ২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম।

নজরুল ইসলাম জানান, জাহাজে থাকা ডিজেল প্রথমে লাইটারিংয়ের মাধ্যমে পতেঙ্গার ডলফিন জেটিতে নেয়া হবে। এরপর তা সরবরাহ করা হবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে।

বুধবার (০৬ মে) এর আগে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। যুদ্ধ পরিস্থিতির কারণে এটি ছিল দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্রুড অয়েল চালান।

আরও পড়ুন <<>> কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম

ওই অপরিশোধিত তেল পরিশোধন করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ক্রুড অয়েলের মজুত কমে যাওয়ায় গত ১২ এপ্রিলের ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

বিপিসি সূত্র জানায়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এখন মজুত বাড়ানো এবং বিকল্প উৎস ও রুট থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়