Apan Desh | আপন দেশ

ইরানমুখী তেলবাহী জাহাজে মার্কিন হামলা

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:২৯, ৯ জুন ২০২৬

ইরানমুখী তেলবাহী জাহাজে মার্কিন হামলা

ছবি : সংগৃহীত

ওমান উপসাগরে ইরান অভিমুখী পালাউয়ের পতাকাযুক্ত একটি খালি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার (০৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, ‘মারিভেক্স’ নামের জাহাজটির ক্রুরা মার্কিন বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, একটি মার্কিন যুদ্ধবিমান থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষ এবং নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর ফলে জাহাজটি কার্যত অচল হয়ে পড়ে।

মার্কিন সামরিক বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে, হামলার পর মারিভেক্স আর ইরানের দিকে অগ্রসর হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নৌ অবরোধ কার্যক্রমের আরও একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাও তৈরি করেছে।

আরও পড়ুন <<>> আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আরও ব্যাপক জবাব দেবে ইরান

কারণ, মার্কিন বাহিনী এখন তাদের নির্দেশনা অমান্যকারী জাহাজগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নিচ্ছে।

সেন্ট্রাল কমান্ড আরও জানায়, গত ১৩ এপ্রিল অবরোধ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে নির্দেশ অমান্য করার অভিযোগে মোট সাতটি জাহাজকে অচল করা হয়েছে।

এছাড়া মার্কিন নির্দেশনা মেনে চলায় ১৩৪টি জাহাজকে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। একই সময়ে মানবিক সহায়তাসামগ্রী বহনকারী ৪২টি জাহাজকে যাতায়াতের অনুমতিও দেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়