Apan Desh | আপন দেশ

সৌদি থেকে আসছে এক লাখ টন অপরিশোধিত তেল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৩৪, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:৩২, ২২ এপ্রিল ২০২৬

সৌদি থেকে আসছে এক লাখ টন অপরিশোধিত তেল

ফাইল ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সংঘাতময় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এতে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে সৌদি আরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৩টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। বাংলাদেশ সময় তখন সকাল ৬টা।

আরও পড়ুন<<>>বাংলাদেশের জন্য সুখবর দিল ইরান

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, হরমুজ প্রণালি এড়িয়ে ভিন্ন রুটে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। এতে এক লাখ টন ক্রুড অয়েল রয়েছে। জাহাজটি ১৩ থেকে ১৪ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে।

তিনি জানান, ক্রুড অয়েল সংকটের কারণে ১৩ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারির প্রসেসিং ইউনিট বন্ধ রয়েছে। নতুন চালান পৌঁছানোর পর ইউনিটটি আবার সচল করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে। সর্বশেষ অপরিশোধিত তেলের চালান দেশে আসে গত ১৮ ফেব্রুয়ারি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়