Apan Desh | আপন দেশ

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৯, ১২ এপ্রিল ২০২৬

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না: প্রতিমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশি কোনো জাহাজ হরমুজ প্রণালিতে আটকে থাকবে না বলে ইরান আশ্বাস দিয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শামা ওবায়েদ বলেন, কোনো বাংলাদেশি জাহাজ যদি আটকে থাকে, তবে তা ছেড়ে দেয়া হবে বলে ইরান আশ্বস্ত করেছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজন করায় পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি। তার মতে, দুই দেশের মধ্যে আলোচনায় ঐকমত্য না হলে বিশ্বব্যাপী অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতেও যেন জ্বালানি সংকট তৈরি না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান, তাদের ফেরত আসার প্রক্রিয়ায় সরকার সহযোগিতা করবে। পাশাপাশি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননে বাংলাদেশের মিশনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন <<>> ৫০ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

উল্লেখ্য, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার চেষ্টা করে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। তবে সেটিকে ইরানি কর্তৃপক্ষ আটকে দিয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালীতে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে প্রণালীতে প্রবেশ বা বের হওয়ার সব জাহাজ আটকে দিতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেয়ার কথাও বলা হয়েছে। ফলে ইরানের বাধা না থাকলেও হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচল নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের