ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
হরমুজ প্রণালি নিয়ে কৌশলগত চোরাবালিতে আটকে পড়ার মতো অবস্থা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
যে সংকটকে এক সময় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন, এখন সে সংকটই তার ঘোষিত 'বিজয়' অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আগের অবস্থান থেকে সরে এসে এখন সুর বদলাতে শুরু করেছেন তিনি।
এর আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, মিত্রদের সাহায্য ছাড়াই যুক্তরাষ্ট্র ‘যেকোনো উপায়ে’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবেন। এমনকি ন্যাটো মিত্র কিংবা জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সহযোগিতার প্রয়োজনও হবে না। কিন্তু এখন তিনি এ সংকটকে শুধু যুক্তরাষ্ট্রের নয় বলে মন্তব্য করছেন। হরমুজ সংকটকে ‘পুরো বিশ্বের সমস্যা’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
বিশ্লেষকরা বলছেন, এককভাবে সমাধান করতে না পেরেই প্রেসিডেন্ট ট্রাম্প এখন মিত্রদের এ লড়াইয়ে টেনে আনতে চাইছেন। শুক্রবার (২০ মার্চ) তিনি ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত করেন। হরমুজ প্রণালি উন্মুক্ত করতে মিত্রদের নিষ্ক্রিয়তাকে দায়ি করেছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের এ মন্তব্যকে তার ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ বলে মনে করছেন কেউ কেউ।- সূত্র: বিবিসি
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































