Apan Desh | আপন দেশ

দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মো. মুজিব নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অলি মিয়া হাটে এ ঘটনা ঘটে। নিহত মুজিবের বয়স প্রায় ৬০ বছর। সে স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইফতারের পর অলি মিয়া হাটে একটি চা দোকানে বসে মুজিব ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে মুজিব চা দোকান থেকে বেরিয়ে সড়কে ২০-৩০ হাত সামনে যান। হঠাৎ আশপাশ থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তার কপাল, বুক ও পেটে কয়েকটি গুলি লাগে।

এসময় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তার বন্ধুরা মিলে মুজিবকে উদ্ধার করে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন <<>> দিনাজপুরে ৮৪ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ইফতারের পর একটি চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। এসময় বাইরে থেকে কয়েকজন যুবক এসে গুলি করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়