ইমাম হোসেন। ছবি: আপন দেশ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনাচারের কারণে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
আরও পড়ুন <<>> রমজান উপলক্ষে দ্রব্য মূল্য বৃদ্ধি, নেই প্রশাসনের মনিটরিং
বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়া নেতাকর্মীদের সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































