Apan Desh | আপন দেশ

ছাত্রী

মন্ত্রী হঠাতে রাস্তায় শিক্ষার্থী, বৈঠকে শিক্ষামন্ত্রী

মন্ত্রী হঠাতে রাস্তায় শিক্ষার্থী, বৈঠকে শিক্ষামন্ত্রী

একদিকে শিক্ষামন্ত্রী হঠাতে রাজপথে আন্দোলন অন্যদিকে জরুরি বৈঠকে বসেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির মধ্যে বৈঠকে সোমবার ও আগামীকাল বুধবারের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। বোর্ড সংশ্লিষ্ট সূত্র তথ্য নিশ্চিত করেছে। ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সব বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নিয়ে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কীভাবে পরীক্ষা নেয়া হলো এবং আগামীকালের পরীক্ষা কেন হলো সেটি নিয়ে আলোচনা হতে পারে।

০১:০২ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার

শিবিরের নতুন নেতৃত্ব নিয়ে কৌতূহল

শিবিরের নতুন নেতৃত্ব নিয়ে কৌতূহল

বিদায় নিতে যাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্রত্ব শেষ হওয়ায় নতুন বছরে আর সংগঠনের দায়িত্বে থাকতে চান না তিনি। ফলে কে হচ্ছেন ২০২৫ সেশনের নতুন কাণ্ডারি, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সংগঠনের ভেতরে-বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিবিরের সম্মেলন। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলন থেকে নতুন নেতৃত্ব নির্বাচনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

০৫:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ফের চাকসু ভিপির দিকে তেড়ে এলেন ছাত্রদল সভাপতি

ফের চাকসু ভিপির দিকে তেড়ে এলেন ছাত্রদল সভাপতি

গতকালের পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বিজয় দিবসের বক্তব্য চলাকালীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনির দিকে তেড়ে আসতে দেখা যায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও দলের কয়েকজন নেতাকর্মীকে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌঁনে ১২টায় বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা চলাকালীন এ ঘটনা ঘটে।  এর আগে গত রবিবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্যের দপ্তরে আয়োজিত আলোচনা সভায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে চবি উপ-উপাচার্য ( অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম খান বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশকে আরেকটা দেশের করতরাজ্যে পরিণত করার জন্য বুদ্ধিজীবীদের ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে। 

০৬:০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ছাত্রীকে যৌন হয়রানির করায় নওগাঁ জামায়াত আমীর বহিষ্কার

ছাত্রীকে যৌন হয়রানির করায় নওগাঁ জামায়াত আমীর বহিষ্কার

নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে। জেলা জামায়াত একটি জরুরি সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এ সভা হয়। সভার আগে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে নৈতিক স্খলনের কারণে মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব বলেন, অভিযোগ ওঠার পরপরই তারা দ্রুত তদন্ত কমিটি গঠন করেছিলেন। কমিটি দ্রুততম সময়ে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।

০৫:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ