Apan Desh | আপন দেশ

দক্ষিণী সিনেমা

তৃষা কৃষ্ণানের বাড়িতে বোম, আতঙ্কে অভিনেত্রী

তৃষা কৃষ্ণানের বাড়িতে বোম, আতঙ্কে অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও বোমা হামলার হুমকির মুখে পড়েছেন। কয়েক মাসের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। এবার হুমকি দেয়া হয়েছে ভারতের চেন্নাইয়ের তেনামপেট এলাকায় তার বাসভবনকে কেন্দ্র করে। সম্প্রতি চেন্নাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ই-মেইল আসে, যেখানে দাবি করা হয় তৃষার বাড়িতে বোমা রাখা হয়েছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় টেনামপেট থানার পুলিশ। তাদের সঙ্গে ছিল বোমা নিষ্ক্রিয়করণ দল (বিডিডিএস) এবং স্নিফার ডগ। পরে পুরো বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে পুলিশ নিশ্চিত হয়, সেখানে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। তদন্ত শেষে জানা যায়, এটি সম্পূর্ণ ভুয়া হুমকি ছিল।

১২:৩১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

তিনজন হওয়ার ইঙ্গিত রাশমিকা

তিনজন হওয়ার ইঙ্গিত রাশমিকা

ভারতের দক্ষিণী সিনোমার জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবারাকুন্ডা ও রাশমিকা মান্দানা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এর মাঝেই শুরু হইয়েছে নতুন গুঞ্জন। সম্প্রতি রাশমিকার একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে গুঞ্জন উঠেছে নতুন অতিথি আসতে চলেছে বিজইয়-রাশমিকার ঘরে। বিয়ের মাত্র এক মাসের কিছু বেশি সময় পরে রাশমিকা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, ক্যাপশনে লিখেছেন, এখন আমরা তিনজন এবং সঙ্গে যুক্ত করেছেন একটি সাদা হৃদয়ের ইমোজি। ভিডিওটিতে অ্যানিমেটেড গ্রাফিক্সে রাশমিকা ও বিজয়কে একটি লাল হৃদয় ও হলুদ ফুলের সঙ্গে দেখানো হয়েছে। ফ্যানরা তৎক্ষণাৎ এটি গর্ভধারণের ঘোষণা হিসেবে ধরে নিয়েছেন।

০৬:১৪ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

নতুন প্রজন্মকে তামান্না ভাটিয়ার সতর্ক বার্তা

নতুন প্রজন্মকে তামান্না ভাটিয়ার সতর্ক বার্তা

বিনোদন জগতের ঝলমলে আলো আর তারকাখ্যাতির আড়ালে লুকিয়ে থাকে অনিশ্চয়তার কঠিন বাস্তবতা—এমনই বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, খ্যাতি ও আয় স্থায়ী নয়; তাই সময় থাকতে আর্থিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। মাত্র ১৫ বছর বয়সে অভিনয়জগতে পা রাখা তামান্না ভাটিয়া দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউড—দুই অঙ্গনেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন। প্রায় ২১ বছরের ক্যারিয়ারে অর্জিত অভিজ্ঞতার আলোকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনোদন শিল্পের বাস্তব চিত্র তুলে ধরেন এ তারকা।

০৩:২৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement