Apan Desh | আপন দেশ

তিনজন হওয়ার ইঙ্গিত রাশমিকা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৪, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:১৫, ৪ এপ্রিল ২০২৬

তিনজন হওয়ার ইঙ্গিত রাশমিকা

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনোমার জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবারাকুন্ডা ও রাশমিকা মান্দানা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এর মাঝেই শুরু হইয়েছে নতুন গুঞ্জন। সম্প্রতি রাশমিকার একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে গুঞ্জন উঠেছে নতুন অতিথি আসতে চলেছে বিজইয়-রাশমিকার ঘরে।

বিয়ের মাত্র এক মাসের কিছু বেশি সময় পরে রাশমিকা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, ক্যাপশনে লিখেছেন, এখন আমরা তিনজন এবং সঙ্গে যুক্ত করেছেন একটি সাদা হৃদয়ের ইমোজি। ভিডিওটিতে অ্যানিমেটেড গ্রাফিক্সে রাশমিকা ও বিজয়কে একটি লাল হৃদয় ও হলুদ ফুলের সঙ্গে দেখানো হয়েছে। ফ্যানরা তৎক্ষণাৎ এটি গর্ভধারণের ঘোষণা হিসেবে ধরে নিয়েছেন।

অনেকে তিন সংখ্যা দিয়ে তাদের সংসারে সন্তান আগমনের ইঙ্গিত দেখছেন। আবার অনেকে মনে করছেন এটি অন্য কোনো অর্থ প্রকাশ করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি প্রকাশের পর ভক্তরা লিখেছেন, রাশমিকা কি গর্ভবতী? বা আপনি কি মা হতে যাচ্ছেন? ধরনের প্রশ্ন।

আরও পড়ুন <<>> বড় পর্দায় দীঘির ‘বিদায়’ 

তবে এ পোস্টের অর্থ সরাসরি  নতুন অতিথির আগমন নয়। রাশমিকার ভিডিওটি তার ক্রিয়েটিভ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট  রশ্মিকারু এবং ট্র্রিরিবলি টাইনি টেলস ট্যাগের সঙ্গে যুক্ত। এ অ্যাকাউন্টগুলোয় অভিনেত্রী নানান সময় ছোট অ্যানিমেশন, ইলাস্ট্রেশন এবং ব্যক্তিগত অনুভূতিগুলো ভাগ করেন।

বিশেষজ্ঞরা বলছেন, রাশমিকা অনলাইনে প্রায়ই প্রতীকী বা রোমান্টিক পোস্ট শেয়ার করেন, যা ভক্তরা প্রায়শই সরাসরি বোঝার চেষ্টা করেন। তাই এ মুহূর্তে বিজয় দেবারাকুন্ডা ও রাশমিকা মান্দানার ঘরে নতুন অতিথি আসছে এমন কোনো বিষয় স্পষ্ট নয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়