Apan Desh | আপন দেশ

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১২, ১ জুন ২০২৬

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ

ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর রাজনীতিক বিজয় থানাপতিকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন অভিনেত্রী ও সাবেক নার্স জুলি। তিনি অভিযোগ করেছেন, বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তিনি চরম মানসিক চাপে পড়েছিলেন এবং এর ফলে গর্ভপাতের শিকার হন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জুলি জানান, বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার স্বামীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ চলতে থাকে। এসব ঘটনায় তিনি তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন বলে দাবি করেন।

জুলির ভাষ্য, সে মানসিক চাপই শেষ পর্যন্ত তার সন্তান হারানোর কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।

তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, বিজয় সরাসরি কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তার অভিযোগ, সমর্থকদের এমন আচরণ বন্ধে বিজয় কোনো পদক্ষেপ নেননি।

এর আগে মার্চ মাসে জুলি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হয়েছিল। পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি মানহানির আওতায় পড়ে।

আরও পড়ুন <<>> প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কনক দত্ত

জুলি আরও দাবি করেন, অভিযোগ দায়েরের পর তাকে জড়িয়ে তথাকথিত ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’ নিয়ে বিভিন্ন তথ্য ছড়িয়ে দেয়া হয়, যা তার মতে পরিকল্পিত অপপ্রচার।

এদিকে, সমর্থকদের আচরণ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সমালোচকদের আক্রমণ না করে জনগণের কল্যাণে কাজ করার দিকে মনোযোগ দেয়া উচিত।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিজয় বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়