Apan Desh | আপন দেশ

‘থ্রি ইডিয়টস ২’ আসছে

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ৯ ডিসেম্বর ২০২৫

‘থ্রি ইডিয়টস ২’ আসছে

দীর্ঘ ১৫ বছর পর সিক্যুয়াল আসছে বলিউড ব্লক বাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’র। ইতিমধ্যে পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’র চিত্রনাট্য চূড়ান্ত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, নতুন বছর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

 জানা যায়, ২০০৯ সালে নির্মিত ‘থ্রি ইডিয়ট’ সিনেমা যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন সিক্যুয়ালের গল্প। এবারের গল্পে তুলে ধরা হবে ১৫ বছর পর তিন বন্ধু র‌্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন ঠিক কোন পথে এগিয়েছে তার কাহিনি।
  
গতবারের মতো এবারও প্রধান চার চরিত্রে অভিনয় করবেন আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন ও শারমন জোশি।
 
২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরু হবে। তাই আমির খান ও রাজকুমার হিরানি তাদের পরিকল্পিত দাদাসাহেব ফালকে জীবনীচিত্রের কাজ আপাতত স্থগিত রেখেছেন। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু