Apan Desh | আপন দেশ

তামান্নার ভিডিও ক্লিপে তোলপাড় নেট দুনিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ১৩ এপ্রিল ২০২৫

তামান্নার ভিডিও ক্লিপে তোলপাড় নেট দুনিয়া

ভারতের তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মুম্বাই ভিত্তিক হিন্দি সিনেমার রুপালী জগত বলিউডে জায়গা করে নিয়েছেন হার্টথ্রব অভিনেত্রী তামান্না ভাটিয়া। ওয়েব সিরিজ, সিনেমা এবং ওটিটিতে অভিনয়ের পাশাপশি সম্প্রতি আইটেম গার্ল হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন এ লাস্যময়ী। 

সে ধারাবাহিকতায় দক্ষিণী এ সুন্দরী আবারও হাজির হয়েছেন নতুন একটি আইটেম গান নিয়ে। মুক্তির অপেক্ষায় থাকা ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে পারফর্ম করেছেন তিনি।

গানটি টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ১১ এপ্রিল। প্রকাশের পর থেকেই এটি আছে আলোচনায়। যার ফলে মাত্র পাঁচ ঘণ্টাতেই ২০ লাখের বেশি দর্শক দেখে ফেলে গানটি।

এর আগে সামাজিকমাধ্যমে এ গানের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যেখানে দেখা যায় সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়ছে, পেছনে দাঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সে ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুনভাবে দেখা শুরু করেছেন দর্শক। তার নাচ এতটাই সাড়া ফেলেছে যে, নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।

প্রকাশ পাওয়া তামান্নার নতুন ‘নাশা’ গানটি ‘রেইড-২’ সিনেমায় ব্যবহার করা হবে। রাজকুমার গুপ্ত পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে মের ১ তারিখ। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এ সিক্যুয়েলের প্রথম সিনেমা ‘রেইড’। এবার আসছে দ্বিতীয় কিস্তি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ