ছবি : সংগৃহীত
তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও শেষ চলচ্চিত্র ‘জন নয়াগণ’। যা মুক্তির ২ আগে অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি।
আর মাত্র একদিন পর, ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’। রাজনীতিতে পূর্ণ সময় দেয়ার আগে এটিকেই অভিনেতা বিজয়ের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ফলে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং দ্রুত বাড়ছে। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কয়েক গুণ বেড়েছে।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে।
রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি।
পরিসংখ্যান বলছে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘জন নয়াগণ’ এখন বিজয়ের আগের দুই সফল সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’র রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।
বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়বে। তাদের পূর্বাভাস, ভারতে প্রথম দিনেই ছবিটি ৫০-৬০ কোটি রুপি আয় করতে পারে।
আরও পড়ুন : জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্তে ক্যাটরিনা
এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’ এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।
সিনেমাটি বিশ্বব্যাপী বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































