Apan Desh | আপন দেশ

গিনেস বুকে অর্জুন-দীপিকার সিনেমা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গিনেস বুকে অর্জুন-দীপিকার সিনেমা

ছবি: সংগৃহীত

রিলিজের আগেই রেকর্ড গড়ল অল্লু অর্জুন-দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘রাকা’। ফিল্ম মেকিংয়ে প্রযুক্তিগত সাফল্যের এ নজির গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে অ্যাটলি আর অল্লুর নতুন ছবি।

বিশ্বে প্রথমবার ৩৭ জন শিল্পীকে নিয়ে এক সঙ্গে মোশন ক্যাপচার ফিল্মিং ভারতীয় সিনেমা রাকার সেটে। 

এর আগে বিশ্বের নামকরা ফিল্ম স্টুডিওতে দুই থেকে তিনজন শিল্পীকে নিয়ে এক সঙ্গে মোশন ক্যাপচার শ্যুটিং হয়েছে। কিন্তু এক সঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে এ কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জ নেয়ার কথা কোনও পরিচালক কল্পনাও করেননি। এখানেই সবাইকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন অ্যাটলি। 

সূত্রের খবর, রাকার মূল প্রোডাকশন কস্টের মধ্যে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে স্পেশাল এফেক্টসের জন্য। টাকার পরিমাণটা প্রায় ৩০০ কোটি। আর রাকার বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।

এ সাইফাই অ্যাকশন-ফ্যান্টাসি ফিল্মটির ভিএফএক্সের দায়িত্ব সামলাচ্ছে লস অ্যাঞ্জেলিসের লোলা ভিএফএক্স। সেখান থেকে প্রযুক্তিবিদদের বিশাল একটি দল তাদের পুরো সেটআপ উড়িয়ে এনেছেন হায়দরাবাদে। অ্যাটলি নিজস্ব একটি মোশন ক্যাপচার স্টুডিও তৈরি করে নিয়েছেন তাদের সাহায্যে।

রাকার সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন জি কে বিষ্ণু; যিনি মারসাল, বিজিল, জওয়ানের মত ছবির দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন <<>> ছেলেকে নিয়ে কেক কাটলেন শাকিব খান

 

গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, দ্য ম্যান্ডেলোরিয়ান, অ্যাভেঞ্জার্স এন্ডগেমের প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট কার্লটন কোলম্যান জুড়ে গিয়েছেন অ্যাটলির টিমের সঙ্গে। এক সঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার ফিল্মিংয়ের পরিক্ষামূলক প্রচেষ্ঠা সফল হয়েছে সবার সম্মিলিত পরিশ্রম আর নিভুল পরিকল্পনায়।

ভারতীয় সিনেমাকে প্রযুক্তির দিক থেকে এক নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাওয়াই অ্যাটলি আর তার টিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আর সে চ্যালেঞ্জে জিতেছে রাকা।

ছবিটিতে একটি পরিবারের বংশতালিকা থেকে চারটি আলাদা প্রজন্মের চার চরিত্রকে একই টাইমফ্রেমে ধরবেন অ্যাটলি। আর এ চারটি চরিত্রেই দেখা যাবে অল্লু অর্জুনকে। ইলিউশন আর মিস্ট্রি একসঙ্গে মিশে যাবে কাহিনিতে।

রাকা আল্লু অর্জুনের ফিল্মোগ্রাফির ২২তম ছবি। আর পরিচালক অ্যাটলির ষষ্ঠ সিনেমা। মেগাস্টার আর মাস্টার ডিরেক্টরের মেলবন্ধনে তাদের আগামী প্রজেক্ট বক্স অফিসে কেমন ফল করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়