ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জননায়গন’ মুক্তির আগেই পাইরেসির ঘটনা ঘটেছে। এঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে দেশটির সাইবার ক্রাইম বিভাগ।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন সিনেমাটির সহকারী সম্পাদক প্রশান্ত। এছাড়া সেলভাম ও বালাকৃষ্ণান নামের আরও দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
জানা গেছে, সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো সেন্সর বোর্ডের অনুমোদন মেলেনি। এর মধ্যেই গত ৩ এপ্রিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অবৈধভাবে সিনেমাটি ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিনেমাটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ। এটি ২০২৬ সালের পোঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও কাহিনির সংবেদনশীলতা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেন্সর বোর্ডের ছাড়পত্র আটকে যায়।
আরও পড়ুন <<>> বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
পরে মার্চ মাসে একটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনাও বাতিল করা হয়। এতে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়।
প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ জানিয়েছেন, তারা বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের অনুমতির অপেক্ষায় রয়েছেন। অনুমোদন মিললেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।
জননায়গন হচ্ছে থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা। রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেয়ার সিদ্ধান্তের কারণে তিনি চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ এবং গৌতম বাসুদেব মেনন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































