Apan Desh | আপন দেশ

‘ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করা হয়েছে’

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৬

‘ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করা হয়েছে’

ফাইল ছবি

শোবিজ অঙ্গনে তারকাদের পোশাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিশেষ করে নারী তারকারা কী পরছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই শুরু হয় সমালোচনা ও ট্রোলিং।

এবার এমন বিতর্কের জবাব দিয়ে সরব হয়েছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। চলতি বছরের মে মাসে একটি জুয়েলারি প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। ওই অনুষ্ঠানে তার পরা পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়তে হয় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার নেপথ্যের বিষয়টি তুলে ধরে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঐশ্বরিয়া। রাজিনি হরিদাসকে দেয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া লক্ষ্মী বলেন, পোশাকের কারণে নয়, অনুষ্ঠানে আলোকচিত্রীদের আচরণে তিনি অস্বস্তিবোধ করছিলেন। তিনি বলেন, আলোকচিত্রীরা তার মুখের দিকে মনোযোগ না দিয়ে বিভিন্ন আপত্তিকর কোণ থেকে ছবি তুলছিলেন।

এ অভিনেত্রী বলেন, তারা আমার মুখের দিকে মনোযোগ দিচ্ছিল না। আমি অস্বস্তিবোধ করেছিলাম। অস্বস্তিবোধ করলে শরীরী ভাষাতেও তার প্রভাব পড়ে। আমার মনে হয়েছিল, আমার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করা হয়েছে।

তিনি বলেন, নারীদের এ নিয়ে আপত্তিকর মন্তব্য করা বা তাদের অস্বস্তিতে ফেলার বিষয়ে খুব একটা আলোচনা হয় না। অথচ একজন নারী কী পরছেন, তার গলার অংশ কতটা ঢাকা-এসব নিয়ে শুরু হয় নানা ধরনের সমালোচনা।

আরও পড়ুন<<>>‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন নুসরাত ফারিয়া

যদিও শুরুতে অবশ্য বিষয়টি নিয়ে হওয়া ট্রলকে গুরুত্ব দেননি ঐশ্বরিয়া লক্ষ্মী। প্রথম ২৪ ঘণ্টা এসব নিয়ে হেসেছেন তিনি। কিন্তু পরে আলোচনা বাড়তে থাকলে বিষয়টি তাকে ভাবিয়ে তোলে। 

ঐশ্বরিয়া বলেন, প্রথম ২৪ ঘণ্টা আমি বিষয়টি নিয়ে ভীষণ হেসেছিলাম। কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে যে পরিমাণ আলোচনা তৈরি হয়েছিল, তাতে আমি হতবাক হয়ে যাই। 

তিনি বলেন, আমরা কেন আমাদের জিডিপি নিয়ে আলোচনা করতে পারি না? কত বৃদ্ধ মা–বাবাকে পরিত্যক্ত হতে হচ্ছে, তা নিয়ে কেন কথা বলতে পারি না? আমার ক্লিভেজ নিয়ে এত তীব্র আলোচনা কেন হতে হবে?

এর আগে একই ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। একটি গহনা প্রতিষ্ঠানের রক্ষাবন্ধনের বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে সমালোচনা হয়। পরে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। তখন কৃতি বলেছিলেন, একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মান শুধু তার পোশাক দিয়ে মাপা উচিত নয়।

উল্লেখ্য ঐশ্বরিয়া লক্ষ্মীর সর্বশেষ সিনেমা ‘আশা’। উর্বশী ও জোজু জর্জ অভিনীত সিনেমাটি ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। পেশায় চিকিৎসক অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী ২০১৭ সালে দক্ষিণী সিনেমা ‘নজান্ডুকালুডে নাট্টিল ওরিদাভেলা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়। পরে ‘মায়ানাধি’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিতি পান তিনি। এরপর ‘ভারাথান’, ‘আম্মু’, ‘কুমারী’, ‘গাটা কুস্তি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন ঐশ্বরিয়া। মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান’ সিরিজের সিনেমার মাধ্যমেও তামিল দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়