Apan Desh | আপন দেশ

সড়ক

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ

রাজশাহীতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা হয়েছে। সভা শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে ১ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এসময় ৪৩ পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে এ সভা হয়।  সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

০৬:৫৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

সাজেকে ফের অবরোধের ডাক

সাজেকে ফের অবরোধের ডাক

দু’দিন কর্মসূচি বন্ধ রাখার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে ফের সড়ক অবরোধকর্মসূচির ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বার্তায় জানানো হয়- ৪৮ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়াসহ সাজেকবাসীর ৩দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে। এ জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করবে সংগঠন দু’টি। এদিকে চলতি মাস থেকে পর্যটন মৌসুম শুরু হয়েছে। আসন্ন দুর্গাপূজায় বন্ধের দিনগুলোতে পর্যটকের ঢল নামবে সাজেকে। যে কারণে সাজেকের হোটেল-মোটেল মালিকরা পর্যটন বরণে পূর্ব প্রস্তুতি সেরে রেখেছে। কিন্তু এ সময়ে হঠাৎ করে সড়ক পথ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক কেন্দ্রিক পর্যটন ব্যবসায়ী এবং সঙ্গে যুক্ত স্থানীয় বাসিন্দারাও মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় পড়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক ও পর্যটন এলাকা উন্মুক্ত করে দেয়ার জোরালো দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

০৩:৫২ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

সড়ক নির্মাণে নিন্মমানের সামগ্রি ব্যবহার, তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি

সড়ক নির্মাণে নিন্মমানের সামগ্রি ব্যবহার, তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার আর-০৯ প্রকল্পের আওতায় নির্মাণাধীন সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সড়কে ব্যবহৃত খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী নির্ধারিত কারিগরি মান অনুযায়ী ব্যবহার করা হচ্ছে না। এ নিয়ে স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই সঙ্গে নির্মাণসামগ্রীর ল্যাব পরীক্ষা নিয়ে পৌর প্রকৌশলী ও উপজেলা প্রশাসনের বক্তব্যে ভিন্নতা থাকায় দেখা দিয়েছে নতুন প্রশ্ন। এডিবি, ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে গাইবান্ধা সড়ক থেকে হিলো-আজিজ মুনসির বাড়ি মসজিদ হয়ে নওশা হাউস/হিও-আতাউর হাজীর বাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ৪৩০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২ কোটি ১৫ লাখ ৮ হাজার ৪৫১ টাকা ৬০ পয়সা।

০৫:০৪ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement