Apan Desh | আপন দেশ

বাসের ধাক্কায় ধরলা সেতুতে প্রাণ গেল ২ তরুণের

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাসের ধাক্কায় ধরলা সেতুতে প্রাণ গেল ২ তরুণের

ছবি : আপন দেশ

কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী এক যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) এবং আফছারের ছেলে ফারুক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

আরও পড়ুন: ৯৯ বছরের সাজিরন বেওয়ার পাশে উপজেলা প্রশাসন

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়