Apan Desh | আপন দেশ

মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ছবি : আপন দেশ

মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহণের একটি বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এসময় তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকার একটি হোটেল থেকে একটি প্রাইভেটকার মহাসড়কে উঠে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারে থাকা আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সজল চন্দ্র সরকার তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে সাবিহা আক্তার (৬২) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন <<>> নাটোরে পুকুরে মিলল আনসার সদস্যের মরদেহ

নিহত অপর একজনের নাম লিটন মিয়া (৬৫) বলে জানা গেছে। প্রাথমিকভাবে নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার বিষয়ে বাসের যাত্রী মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, বাসটির চালক সম্ভবত নতুন ছিলেন। তার গাড়ি চালানোর দক্ষতা নিয়ে বাসের যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল।

খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তারা নিহতদের মরদেহ উদ্ধার এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন মহাসড়ক থেকে সরানোর কাজ শুরু করা হয়।

ভবেরচর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে প্রাইভেটকারটি একটি হোটেল থেকে রং সাইড দিয়ে বের হয়ে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এবং হতাহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch