ছবি: আপন দেশ
স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'গোলাপী সড়ক শোভাযাত্রা' অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার সচেতনতামূলক সংগঠন 'ক্যাপ' (Care Awareness Program by Care) এর উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) সকালে ক্যাম্পাসে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
"স্ক্রিনিং জীবন বাঁচায়" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী সহ আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহনকারীদের হাতে স্তন ক্যান্সার সচেতনতা, আগাম শনাক্তকরণ ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত প্লেকার্ড ও ব্যানার প্রদর্শন করতে দেখা যায়।
আরও পড়ুন<<>>পাবিপ্রবিতে ফের নারী শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ
র্যালি শেষে বক্তারা বলেন, সঠিক সময়ে স্তন ক্যান্সার শনাক্ত ও স্ক্রিনিং করা সম্ভব হলে অনেক জীবন রক্ষা করা সম্ভব। এ বিষয়ে সামাজিক লজ্জা ও সংকোচ দূর করে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর তারা জোর দেন।
প্রধান অতিথির বক্তব্য ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এর মধ্যে দিয়ে যে সচেতনতা সৃষ্টি হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটি ক্যান্সারের মত একটি ভয়াবহ রোগ প্রতিরোধ করতে আমাদেরকে সাহায্য করবে।
তিনি বলেন, সচেতনতামূলক কার্যক্রমটি শুধু এ অনুষ্ঠানের আয়োজনের মধ্যে শুধু সীমাবদ্ধ না থাকে। এটি স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যানয়ে ছড়িয়ে দিতে হবে। বর্তমান পরিপ্রেক্ষিতে নারী শিক্ষা ক্ষেত্রে একটি ব্যাপক প্রচার ও প্রসারের জন্য আমি এ কমিটিকে তাদের উদ্যোগ গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এ ধরনের প্রোগ্রাম করার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































