Apan Desh | আপন দেশ

ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৩, ১৭ অক্টোবর ২০২৬

ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ছবি : আপন দেশ

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী এক ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি কাউসার আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন <<>> কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০ 

স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি বেপরোয়া মালবাহী ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দু’জন মারা যান।   

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়