Apan Desh | আপন দেশ

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৮, ২১ অক্টোবর ২০২৬

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত 

ছবি : সংগৃহীত

মিশরে পর্যটকবাহী বাসের সঙ্গে বড় একটি ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের গিজা শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানী কায়রোর পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপির এক সংবাদদাতা জানান, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। ক্রেনের সাহায্যে বড় বাসটি সরিয়ে নেয়া হয়েছে। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। 

সংবাদদাতা আরও জানান, সড়কের পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। ট্রাকের পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর এবং দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন<<>>নাগরিকদের ১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

স্থানীয় সংবাদমাধ্যম সাদা আল বালাদ জানায়, গিজার দিকে যাওয়া আঞ্চলিক সড়কের প্রবেশপথের কাছে মহাসড়কে বাস ও ভারী পণ্যবাহী ট্রাকটির সংঘর্ষ হয়।

মিশরে অবশ্য সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া ভাবে গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার সাধারণ কারণ হিসেবে উল্লেখ করা হয়।

মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর উত্তর আফ্রিকার এ দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া গত মাসে সিনাইয়ে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে জর্ডানের ১০ জন পর্যটক ছিলেন।

এর আগে গত আগস্টে মিশরের উত্তরাঞ্চলে কৃষিশ্রমিকদের বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে অনেকেই ছিল শিশু।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়