Apan Desh | আপন দেশ

চিলমারীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি , আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৯, ১৮ অক্টোবর ২০২৬

চিলমারীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

রোববার (১৮ অক্টোবর) সকালে চিলমারী উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানার ওসি নয়ন কুমার। 

নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া, উত্তর আঠারো পাইকা, মণ্ডলের হাট এলাকার বাসিন্দা পেমান্দ দাশ পরবারের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রামে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে মাছ কেনার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেলযোগে সুন্দরগঞ্জ হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চিলমারী-হরিপুর সড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়