Apan Desh | আপন দেশ

সাজেকে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর আর্থিক সহায়তা 

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৬, ২ মার্চ ২০২৫

সাজেকে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর আর্থিক সহায়তা 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। শনিবার (০১ মার্চ)  সাজেকর রুইলুই পর্যটন কেন্দ্রের স্টোন গার্ডেনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এ সময়ে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমসহ সংশ্লিষ্টরা।

ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

এছাড়াও সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতাল স্থাপন ও পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অংশীজনদের সঙ্গে সভাও করেন তিনি।

উল্লেখ্য, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের ৩৬টি বসতবাড়ি, ৩৪টি রির্সোট ও কটেজ, রেস্টুরেন্টসহ ৯৫টি স্থাপনা পুড়ে যায়। এতে অন্তত ১শ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement