Apan Desh | আপন দেশ

দুর্গাপূজা উপলক্ষে ৪১ বিজিবি’র আর্থিক অনুদান 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে ৪১ বিজিবি’র আর্থিক অনুদান 

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪১) সমন্বয় সভা ও অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ওয়াগ্গাছড়া সদর দফতরে অনুদান প্রদান করা হয়।

এ সময় ৪১ বিজিবি’র জোন অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পূজায় বিশৃঙ্খলা করতে চাইবে। তাই সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে সে দিকেও সচেতন হতে হবে। এবারের শারদীয় দুর্গাৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য বিজিবি’র টিম ইতিমধ্যে প্রতিটি মন্দিরে টহল প্রদান করছেন, সে সঙ্গে পুজা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজিবি প্রত্যেকটা পুজা মন্ডপে টহলে থাকবে। প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনী এবং পুজা মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমরা একটা সুন্দর পূজা উপহার দিব।

আরও পড়ুন<<>>নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সদর বড়ইছডি ২৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো. নুরুল আফসার চৌধুরী, ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্রাচার্য্য, সহ সমন্বয়ক কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পুজা মন্ডপের প্রতিনিধি, বিজিবির পদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু