Apan Desh | আপন দেশ

‘গুজবে কান দেবেন না, সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রাখুন’

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

‘গুজবে কান দেবেন না, সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রাখুন’

খাগড়াছড়ির চলমান ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতি ও আইনশৃঙ্খলার বিঘ্ন যাতে রাঙামাটিতে  না ঘটে এ বিষয়ে জেলাবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

তিনি বলেন, কোনো গুজবে কান না দিয়ে জেলার সকল ধর্ম-শ্রেণি-পেশার মানুষের মধ্যকার সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখুন।

রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব কথা বলেন রাঙামাটি জেলা প্রশাসক।

আরওপড়ুন<<>>বেসরকারি হাসপাতাল ভাঙচুর-হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ হাবিব উল্লাহ আরও বলেন, নিজ নিজ পাড়া-মহল্লায় সকলের সমন্বয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভুমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোন ধরনের প্রয়াস সম্মিলিতভাবে মোকাবিলা করার জন্য সকলকে সতর্ক থাকারও আহবান জানান তিনি।

এ সময় সভায় পুলিশ সুপার ডা. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, স্থানীয় সাংবাদিক, জেলার ৪৩টি স্পোর্টস ক্লাবের সভাপতি-সেক্রেটারি উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ