Apan Desh | আপন দেশ

সাজেক ভ্রমণে নিরুৎসাহিতকরণ তুলে নিয়েছে প্রশাসন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সাজেক ভ্রমণে নিরুৎসাহিতকরণ তুলে নিয়েছে প্রশাসন

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে জেলা প্রশাসন সেখানে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিলেন।

তবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রশাসন সাজেক ভ্রমণের নিরুৎসাহিতকরণ তুলে নিয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, সাজেকের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু সাজেক রিসোর্ট-কটেজ ব্যবসায়ীদের একটি আবেদন আমরা পেয়েছি। তারা বলেছেন, যেহেতু পর্যটন মৌসুম শেষের দিকে।

আরও পড়ুন<<>>ভয়াবহ আগুনে সাজেকে ১০০ কোটি টাকার বেশি ক্ষতি

এছাড়া পবিত্র রমজান শুরু হচ্ছে- তাই এ কয়েকদিন তারা ব্যবসা করতে না পারলে আরও ক্ষতিগ্রস্ত হবেন। 

যেহেতু এখনও অনেক রিসোর্ট ও কটেজ অক্ষত আছে। তাই ওখানকার স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিরুৎসাহিতকরণ তুলে নেয়া হয়েছে। 

উল্লেখ্য, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৪৫টি রিসোর্ট, ৪০ টি রেস্টুরেন্ট এবং ৬০টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়ছে সংশ্লিষ্টরা।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ