Apan Desh | আপন দেশ

মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে নির্যাতন, কারাগারে ৫

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে নির্যাতন, কারাগারে ৫

প্রতীকী ছবি। সংগ্রহীত

গাইবান্ধায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর ও নির্যাতরে ঘটনা ঘটে। এরপর এ নিয়ে মামলা দায়ের করা হলে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। আসামি পক্ষ থেকে তাদের জামিন আবেদন করা হলেও না মঞ্জুর করে পাঁচ জনকেই কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের গাইবান্ধা সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন- গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বাধন (৩৫), লাবিব (৩২), শিহাব (৩৫), আতিফ (৩৬) ও তালহা (৩৫)। জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর আমলী আদালতের কোর্ট উপপরিদর্শক আজিজুল ইসলাম।

এর আগে বেলা ১১টার দিকে গাইবান্ধা সদর আমলী আদালতে আসামিদের জামিনের আবেদন জানান আইনজীবি মনজুরুল করিম সোহেল ও আবদুর রশিদ। সাড়ে ১১টার দিকে জামিনের আবেদনের ওপর শুনানি হয়। এসময় বাদী পক্ষের আইনজীবী কাজী আমিরুল ইসলাম ফকু জামিনের বিরোধীতা করেন।

আরও পড়ুন <<>>পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সালেহী

আইনজীবি আমিরুল ইসলাম বলেন, আদালত জামিনের আবেদনের ওপর উভয়পক্ষের শুনানী গ্রহন করেন। শুনানী শেষে আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদেরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

আগে গাইবান্ধা শহরের ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পূর্ণবাসন কেন্দ্রে শিকার মুর্শিদ হক্কানী (৩৭) নামে এক যুবককে নির্যাতন করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার যুবকের বড়ভাই আওরঙ্গ হক্কানী বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় গণ উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মচারীসহ আরও দুই-তিনজনকে অজ্ঞাত করে আসামি করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়