Apan Desh | আপন দেশ

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

ছবি : আপন দেশ

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করেছে দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আসার আগেই রমেশ সেনের মৃত্যু হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমান জানান, রমেশ চন্দ্র সেনকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও চিকিৎসার জন্য কারাগার থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন : দেশের সব দোকান ও শপিং মল ২ দিন বন্ধ থাকবে

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের