Apan Desh | আপন দেশ

রাজবাড়ী কারাগার থেকে ভোট দিলেন ৭০ বন্দি

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ী কারাগার থেকে ভোট দিলেন ৭০ বন্দি

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজবাড়ী জেলা কারাগারের ৭০ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা গণভোটেও অংশ নেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানান জেল সুপার মো. এনামুল কবির।

জেলা কারাগার সূত্র জানায়, বর্তমানে কারাগারে মোট বন্দী ৫২১ জন। এর মধ্যে হাজতি ৩৫৫ জন। সাজাপ্রাপ্ত বন্দী ১৬৫ জন। শ্রেণিপ্রাপ্ত বন্দী রয়েছেন ১ জন। বন্দীদের মধ্যে পুরুষ ৫০২ জন এবং নারী ১৯ জন। এ ৫২১ জনের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৭০ জন বন্দী।

আরও পড়ুন <<>> শহীদ জগলুর ৩৯তম শাহাদতবার্ষিকী পালন

জেল সুপার জানান, মোট ৯৭ জন বন্দী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ৭০ জন ভোট দিয়েছেন। ২৩ জন বন্দী জামিনে মুক্ত হয়ে কারাগার ত্যাগ করেছেন। জিস্ট্রেশনে ভুলত্রুটির কারণে তিন জনের ব্যালট পেপার নির্বাচন কমিশন থেকে আসেনি। একজন বন্দীর ভোট ফরিদপুরে সম্পন্ন হয়েছে।

পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য কারাগারে দুটি বুথ স্থাপন করা হয়। শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়