Apan Desh | আপন দেশ

কবি

আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

সস্তা বাহবা ও ক্রেডিট নেয়ার জন্য আইজিপির দেয়া বক্তব্য দেশের ক্ষতি করবে। একই সঙ্গে সরকারকে স্বস্তির বদলে বিব্রত ও ভীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিন বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাদের নিরপেক্ষভাবে কাজ করতে দিলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি চিকিৎসাসেবা (মেডিক্যাল ক্যাম্প) উদ্বোধনী করা হয়।

০৭:০৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে: রিজভী আহমেদ

কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে: রিজভী আহমেদ

দেশি-বিদেশি একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের দোসর ও আন্তর্জাতিক পরাশক্তির কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে আমরা বিএনপি পরিবার আয়োজিত অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৫:০৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

শেখ হাসিনার আমলে ইঞ্চি খানেক গণতন্ত্রও ছিল না: রিজভী

শেখ হাসিনার আমলে ইঞ্চি খানেক গণতন্ত্রও ছিল না: রিজভী

হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত `আইডিয়া ফেস্ট`র চূড়ান্ত পর্বে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যখন কথা বলা অত্যন্ত কঠিন ছিল তখন জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কাজ করেছে, সেটি অভূতপূর্ব। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অনেক স্বৈরাচার আমলেও বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম কথা বলার সুযোগ ছিল। কিন্তু হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না।

১২:৩৯ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী আহমেদ

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী আহমেদ

ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে এ আহবান জানান তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। এজন্য সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

০৪:১৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী আহমেদ

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী আহমেদ

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন, একটি গান বা কলি সমাজে বা রাষ্ট্রে সুনামির চাইতেও তরঙ্গ তৈরি করতে পারে। যেমন বিচারপতি তোমার বিচার করবে যারা... দেশটা তোমার বাপের নাকি... ইত্যাদি।  তিনি উদাহরণ দিয়ে বলেন, আসামে একটি গানের কারণে একজন শিল্পীকে গ্রেফতার করা হয়েছিল। কারণ সেখানে কট্টরপন্থী সরকার ছিল। একটি গানের, একজন শিল্পীর শক্তি কয়েকটি এটম বোমার চেয়ে ভয়াবহ হতে পারে। যা স্বৈরতন্ত্রকে নাড়িয়ে দিতে পারে।

১০:১৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী আহমেদ

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী আহমেদ

ঐক্য-সমৃদ্ধির ৩১ বছর স্লোগনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এরপর ডিআরইউ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

০৮:১০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, একটা বিষয় আমার মনের মধ্যে সবসময় উঁকি দেয়। সাইফুর রহমান সাহেব দুর্ঘটনায় কবলিত হয়ে মারা গেলেন। এটা কি কেবলই দুর্ঘটনা ছিল না কোন জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? এটাও আমাদের খুঁজে বের করা দরকার। কারণ তার (সাইফুর রহমান) মত এমন একটা মানুষ যিনি এ ছোট দারিদ্র পীড়িত দেশকে একটি অর্থনীতির ভিত্তির উপরে দাঁড় করিয়েছেন, একটা ফাউন্ডেশন দিয়েছেন। এটি অনেক দেশ পছন্দ করেনি। 

০৫:০২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement