Apan Desh | আপন দেশ

কাজী আশরাফুল হাসানের কবিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

কাজী আশরাফুল হাসানের কবিতা

ছবি: আপন দেশ

অপেক্ষা

কাজী আশরাফুল হাসান

সেই কখন থেকে উঁকি দিয়ে যাচ্ছি তোমার চিলেকোঠায়
তুমি দেখছো না আমায়?
চাঁদের মতোই আছি পাশে, তবু স্পর্শহীন, নীরব আলোয়।

নিতে পারছো না আমার অনুভব
আমি জ্যোৎস্না হয়ে ঝরে পড়ি তোমার জানালার গায়ে
তুমি ব্যস্ত পৃথিবীর কোলাহলে
আর আমি নিঃশব্দ প্রার্থনায় তোমার পরশের প্রত্যাশায়।

চাঁদের তো নিজস্ব আলো নেই
তবুও সে মুগ্ধ হয় অপরের দীপ্তিতে
তেমনি তুমিও সুখ খুঁজে ফিরো দূরে কোথাও
আর আমি তোমার জন্য স্বর্গের ফুলে বিছিয়ে রেখেছি প্রহর।

তুমি যদি একবার ফিরে তাকাও
দেখবে
আমার চোখে এখনো তোমার জন্য জ্বলছে এক শাশ্বত দীপ
যা নেভে না সময়ের ঝড়ে
নেভে না তোমার অনুপস্থিততেও।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়