Apan Desh | আপন দেশ

আগুনে পুড়িয়ে হত্যার দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ২১ ডিসেম্বর ২০২৫

আগুনে পুড়িয়ে হত্যার দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী

দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বার্ণ ইনস্টিটিউটে এক রোগীকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে দেয়া ওই রোগীর অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সরকারের প্রতি এ আহবান জানান।

রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে একের পর এক চোরাগুপ্ত হামলা হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ওসমান হাদীসহ অন্যদের ওপর হওয়া এসব হামলার বিচার দেশবাসী দেখতে চায়। মানুষ চায় প্রকৃত অপরাধীরা যেন ধরা পড়ে। অপরাধীদের শাস্তি দেয়া হলে মানুষের মনের ভয় দূর হবে।

আরও পড়ুন>>>বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

তিনি আরও বলেন, দেশে বড় ধরনের কোনো চক্রান্ত হচ্ছে কি না—তা নিয়েও মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এ চক্রান্ত নির্বাচনকে ঘিরে হতে পারে, কিংবা নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেও হতে পারে। এমনকি কোনো বিদেশি শক্তি বা তাদের দেশীয় অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি না, সে বিষয়েও জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারের ভূমিকা নিয়ে বিএনপির এ রিজভী বলেন, এ সরকার  জনগণের সমর্থিত সরকার। গণতান্ত্রিক আন্দোলনের সমর্থিত সরকার হিসেবে তারা সবকিছু বিচার-বিবেচনা করে দুষ্কৃতিকারীদের শক্ত হাতে দমন করবে—এটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা, এটাই মানুষের চাওয়া।

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু