Apan Desh | আপন দেশ

পেট্রোল

পেট্রোল পাম্পে এমপির গাড়ি ভাঙচুর

পেট্রোল পাম্পে এমপির গাড়ি ভাঙচুর

পাম্পে তেল নিতে গিয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের এমপি মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এমপির ব্যক্তিগত গাড়িটি গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যায়। এসময় তেলের লাইনে মোটরসাইকেলসহ অন্য গাড়ি থাকলেও তেল শেষ হয়ে যায়।

১১:৫৫ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার

বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার

অপরিশোধিত তেলের সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সর্বশেষ পরিশোধন কার্যক্রম চালানোর পর উৎপাদন বন্ধ রাখা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। ইআরএলের কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং চারটি ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করেই সর্বশেষ পরিশোধন কার্যক্রম চালানো হয়েছিল। সাধারণত প্রতিদিন গড়ে ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে ইআরএল। তবে সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। এমনকি গত ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।

০৩:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে ৩ যুবকের জেল

তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে ৩ যুবকের জেল

চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করার দায়ে দুইজনকে ৫ দিনের জেল ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ তেল পাম্পে এ ঘটনা ঘটে। এসময় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিঙ্গেদাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহকে (২০) ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) ১ হাজার টাকা জরিমানা করা হয়।

০৬:০০ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

পাম্পে তেল না পেয়ে সংসদে এমপির ক্ষোভ

পাম্পে তেল না পেয়ে সংসদে এমপির ক্ষোভ

জাতীয় সংসদে দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ ওঠেছে। সংসদ সদস্যরা জানান, এমন পরিস্থিতিতে খোদ তারা নিজেও পাম্পে ঘুরে তেল পাননি। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এ অভিযোগ করেন। আনোয়ারুল ইসলাম বলেন, আজ জ্বালানি তেল নিয়ে বলা হচ্ছে দেশে কোনো সংকট নেই। তবে বাস্তবতা ভিন্ন। আমি নিজে পাম্পে ঘুরেও আমার গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি তখন কতটা, তা সহজেই অনুমেয়।

০৭:৪২ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে জানাল কর্তৃপক্ষ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে জানাল কর্তৃপক্ষ

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ না ছড়িয়ে ধৈর্য ধরার আহবান জানিয়েছে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) থেকেই সারাদেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। শুক্রবার (২৭ মার্চ) এক জরুরি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে। সংগঠনের আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, সাম্প্রতিক সময়ে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি নিতে অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি উল্লেখ করেন, তার দীর্ঘ ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। তাই এ পরিস্থিতি মোকাবিলায় গ্রাহকদের সংযত থাকার ওপর জোর দেন তিনি।

০৪:৫৮ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

সংকট নিরসনে আমদানির অনুমতি চায় পেট্রোল পাম্প মালিকরা

সংকট নিরসনে আমদানির অনুমতি চায় পেট্রোল পাম্প মালিকরা

দেশে জ্বালানি তেলের সংকট দূর করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত তেল আমদানির অনুমতি দেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম সরকারের প্রতি এ আহবান জানান। সৈয়দ সাজ্জাদুল করিম বলেন, জ্বালানি সরবরাহে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাস্তবতা বিবর্জিত রেশনিং পদ্ধতি নতুন সরকারকে জনগণের সমালোচনার মুখে ফেলেছে। বিপিসির চেয়ারম্যান ও কিছু কর্মকর্তা জ্বালানি সচিবকে ভুল তথ্য দিয়ে অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই গত ১০-১২ দিনে সারাদেশে জ্বালানি তেলের বড় ঘাটতি তৈরি করেছেন।

১০:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার

জ্বালানি পাম্প খোলা রাখা নিয়ে নিদের্শনা

জ্বালানি পাম্প খোলা রাখা নিয়ে নিদের্শনা

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মহাসড়কের জ্বালানি পাম্পগুলো ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন টানা ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে মহাসড়কের সব জ্বালানি পাম্প সার্বক্ষণিক খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য যানজট এড়াতে দেশের মহাসড়কের ২০৭টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে।

০৭:৩৯ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement