Apan Desh | আপন দেশ

লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ১৩ নভেম্বর ২০২৫

লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে লাগেজ ভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা সড়কের পাশ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। 

এলাকা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি রেখে পালিয়ে যায়। এ সময় সড়কের পাশে একটি লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে  ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রোলবোমা পাওয়া গেছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।

এর আগে, গতকাল বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক জাতীয় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধারসহ বিভিন্ন উপাদান উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch