Apan Desh | আপন দেশ

‘তেল নাই’ লেখা পেট্রোল পাম্পে মিলল ২৫০০ লিটার তেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১৩, ২৮ মার্চ ২০২৬

‘তেল নাই’ লেখা পেট্রোল পাম্পে মিলল ২৫০০ লিটার তেল

ছবি: আপন দেশ

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নাই’ লেখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মজুদ করা জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় ২ হাজার ৫০০ লিটার তেল মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় এবং তেল বিক্রির নির্দেশ দিয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল।

অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন <<>> পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি

এসময় মজুদ রাখা তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত মোটরসাইকেল চালকদের মধ্যে বিতরণ করা হয়। প্রতি জনকে ২০০ টাকার তেল দেয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জ্বালানি খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬ সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক