ছবি : সংগৃহীত
জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে গ্যাসোলিন বা পেট্রোল রফতানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। শুক্রবার (২৭ মার্চ) তিনি এ নির্দেশ দিয়েছেন। এ নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।
শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।
নোভাক বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বব্যাপী তেলের দাম ওঠানামা করছে। তবে বিদেশি বাজারে রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা কিছুটা ইতিবাচক দিকও দেখাচ্ছে।’
রাশিয়া জানিয়েছে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের মতোই আছে, যা তেলজাত পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করছে।
গত বছর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা এবং মৌসুমী চাহিদা বৃদ্ধির কারণে কয়েকটি অঞ্চলে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছিল। মূল্য নিয়ন্ত্রণ ও ঘাটতি মোকাবিলার জন্য রাশিয়া বারবার পেট্রোল ও ডিজেল রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে।
আরও পড়ুন : হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন মার্কিন প্রেসিডেন্ট
শিল্প সূত্রের মতে, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রোল রফতানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।
আপন দেশ/এনএম/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































