Apan Desh | আপন দেশ

তেল না পেয়ে পেট্রোল পাম্পের সামনে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০১:০২, ২৮ মার্চ ২০২৬

তেল না পেয়ে পেট্রোল পাম্পের সামনে আগুন

ছবি: আপন দেশ

সাতক্ষীরায় জ্বালানি তেল না পাওয়ায় পাম্পের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (২৭ মার্চ) রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, একটি পেট্রোল পাম্পে তেল থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা বিক্রি করা হচ্ছিল না। এ নিয়ে মোটরসাইকেল চালকসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে এবং বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, পাম্প কর্তৃপক্ষ তেল মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন <<>> গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, উদ্ধার ২০ ঘোড়া

এদিকে, একই ধরনের অভিযোগে এর আগেও শহরের অন্য একটি ফিলিং স্টেশন এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটে, যা সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ বাড়িয়েছে।

মাসুদুর রহমান, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জানান— তেলের দাবিতে সড়কে আগুন জ্বালানো হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement