Apan Desh | আপন দেশ

আজ থেকে অকটেন-পেট্রোল-ডিজেলের সরবরাহ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:০৯, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ০৯:২১, ২০ এপ্রিল ২০২৬

আজ থেকে অকটেন-পেট্রোল-ডিজেলের সরবরাহ বাড়ছে

দাম বাড়ানোর পর জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সে লক্ষ্যে সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেন ২০ শতাংশ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ হারে বেশি সরবরাহ করা হবে।

রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।

আরও পড়ুন<<>>জ্বালানি তেলের সরবরাহ বাড়াল সরকার

বার্তায় বলা হয়, বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বর্ধিত হারে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো কর্তৃক জ্বালানি তেল বিক্রয় করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও ১৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়