Apan Desh | আপন দেশ

সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:০৭, ২ এপ্রিল ২০২৬

সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

সিলেটের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল ও তরল গ্যাস (সিএনজি) বিক্রি বন্ধ ঘোষণা করেছেন পাম্প মালিকরা। এতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে পুরো বিভাগজুড়ে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা।

পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া উপেক্ষিত থাকায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে, আকস্মিক এ সিদ্ধান্তে সিলেটজুড়ে পরিবহণ খাতে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ ভোক্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ জানান, পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত থাকায় ও চাঁদাবাজির অভিযোগে বাধ্য হয়ে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আরও পড়ুন : আজকের স্বর্ণের বাজারদর

পাম্প মালিকদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch