চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা করার দায়ে দুইজনকে ৫ দিনের জেল ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ তেল পাম্পে এ ঘটনা ঘটে।
এসময় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিঙ্গেদাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহকে (২০) ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন <<>> ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কয়েক যুবক সকালে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এসময় তারা পাম্পের বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আটক করে। ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে পাঁচ দিন করে কারাদণ্ড ও একজনকে জরিমানা করে।
দুপুরে সাজা প্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































