Apan Desh | আপন দেশ

তেল না দেয়ায় পাম্প কর্মীকে মারধর

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৪, ১ এপ্রিল ২০২৬

তেল না দেয়ায় পাম্প কর্মীকে মারধর

ছবি: আপন দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও দেখা দিয়েছে জ্বালানি সংকট। লম্বা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। তেলপ্রত্যাশীদের ক্ষোভের শিকার হচ্ছেন পেট্রোল পাম্পের কর্মীরা। নাটোর শহরের ‘নাটোর পেট্রোলিয়াম এজেন্সি’ নামের একটি ফিলিং স্টেশনে বোতলে তেল না দেয়ায় পাম্প কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ভুক্তভোগীর নাম- সানু রায়। তিনি ওই ফিলিং স্টেশনে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন<<>>এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শাহীন নামের এক ব্যক্তি ওই পাম্পে এসে বোতলে করে তেল নিতে চান। সরকারি ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে সেলসম্যান সানু রায় বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর শাহীন একটি কাঠ নিয়ে এসে সানুর ওপর হামলা চালান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নাটোর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছিল, তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব বাড়ছে না জ্বালানি তেলের দাম ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মন্ত্রী ১৪ জেলায় প্রশাসক নিয়োগ ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান পেট্রোল পাম্প মালিকরা পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা তেহরানে ফের অতর্কিত হামলা ইসরায়েলের নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক